গাইবান্ধার সাংসদ মনজুরুল গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আজ শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গাইবান্ধার পুলিশ সুপার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সাংসদের স্ত্রী ফোন করে তাঁর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করিনি।’