গাইবান্ধায় তরুণী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় এক তরুণী খুন হয়েছেন। গতকাল রোববার উপজেলার নয়ানি সাদেকপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণী হলেন নয়ানি সাদেকপুর গ্রামের লিজা আকতার।
নিহত লিজার মা বিউটি বেগম জানান, গত শনিবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমানোর প্রস্তুতি নেন। রাত নয়টার দিকে লিজার মুঠোফোনে ফোন আসে। কথা বলার জন্য তিনি ঘরের বাইরে যান। এদিকে অনেকক্ষণ পরেও লিজা না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি। গতকাল সকালে বাড়ির পাশে তাঁর লাশ পাওয়া যায়।
গতকাল বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত লিজার মাথা ও কানে আঘাতের চিহ্ন আছে।