গাইবান্ধায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের খায়রুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
একই সঙ্গে আদালত খায়রুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৫ মে রাতে উপজেলার বাজারপাড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করেন প্রতিবেশী খায়রুল। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে একই বছরের ১৭ মে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, সাক্ষ্য প্রমাণে খায়রুল দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।