গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই প্রধান শিক্ষক এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান। এ ঘটনা জানাজানি হলে ২৭ ফেব্রুয়ারি এলাকাবাসী বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তঁারা প্রধান শিক্ষককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
পরে এ-সংক্রান্ত প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এর ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় অঞ্চলের উপপরিচালক মহিউদ্দিন আহম্মেদ তালুকদার অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম গতকাল মুঠোফোনে সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করেছেন।