গাইবান্ধায় ভল্ট ভেঙে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গাইবান্ধা জেলার বালুয়াহাট শাখার ভল্ট ভেঙে গতকাল সোমবার রাতে দুই লাখ ৭৪ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ব্যাংক শাখার নৈশ প্রহরী চাঁন মিয়া নিখোঁজ।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান প্রথম আলোকে জানান, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বালুয়াহাট শাখার ভবনের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের ভল্ট ভেঙে দুই লাখ ৭৪ হাজার টাকা লুটে নেয়।


ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।


ব্যাংকের বালুয়াহাট শাখার ব্যবস্থাপক আবদুর রশিদ বলেন, ‘আজ সকালে ব্যাংকে এসে দেখি গ্রিল ভাঙা ও আসবাবপত্র এলোমেলো।’ অর্থ লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নৈশ প্রহরী চাঁন মিয়ার খোঁজ নেই।