প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ২২টি মেহগনিগাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাতে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে। কলেজের উত্তর পাশে রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে লাগানো ২২টি মেহগনিগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর মাঝ থেকে কাটা হয়েছে। কাটা অংশ সেখানেই ফেলে রাখা রয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাতাব উদ্দীন বলেন, ‘গাছের সঙ্গে এমন শত্রুতা কে করল তা বুঝতে পারছি না। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’ লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’