গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দুর্বৃত্তরা এক কৃষকের ১৬ শতক জমির মরিচগাছ কেটে ফেলেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক খলিল প্রামাণিক (৫০)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের খলিল প্রামাণিক প্রায় আড়াই মাস আগে বাড়ির পাশে জমিতে মরিচের চাষ করেন। গত রোববার রাতে দুর্বৃত্তরা জমিতে লাগানো মরিচগাছগুলো কেটে নষ্ট করে ফেলে। খলিল বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। এতে তাঁর প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।