গাছ কাটল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা ছাদেকুল ইসলামের বাগানের ৫১টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ছাদেকুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তিনি বছর তিনেক আগে আড়াই বিঘা জমির ওপর ফজলি, ন্যাংড়া, ক্ষীরশাপাতসহ বিভিন্ন জাতের আমগাছের বাগান তৈরি করেন। গত সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানের সব আমগাছ কেটে রেখে যায়।