প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে ওই গ্রামের আবুল কাশেমের বসতভিটার একটি গাছ নিজের দাবি করে পাশের হরিণচড়া ইউনিয়নের হরিণচড়া গ্রামের মোস্তাকিন ইসলামের ছেলে জনি সেটি কাটতে আসেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১০ জন আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।