গাছ কাটার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির বাগানের শতাধিক ফলের গাছ কেটে ফেলেছেন বলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের ছানোয়ার হোসেন লোকজন নিয়ে রাতে হারুনের শতাধিক ফলের গাছ কেটে ফেলেন। তবে ছানোয়ারের পরিবারের সদস্যরা এ অভিযোগ অস্বীকার করেছেন।