গাছ চুরির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনু ব্যারাজসংলগ্ন রায়শ্রী এলাকায় মনু নদের পাড় থেকে সরকারি গাছ চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে তাদের বন বিভাগের কাছে সোপর্দ করা হয়। আটক তিনজন হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার দনাশ্রী গ্রামের বিশ্বজিৎ দেব, রায়শ্রী গ্রামের জহির মিয়া ও আজির মিয়া। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলা বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কাটার সময় গ্রামবাসী ঘটনাস্থল থেকে তাদের আটক করেন। এ সময় একটি কাটা আকাশমণিগাছ এবং পিকআপ ভ্যান জব্দ করা হয়। বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম বলেন, চোরদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।