গাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার মুন্সিগঞ্জ সেতুসংলগ্ন খাল থেকে গতকাল শুক্রবার সকালে একটি নৌকাসহ সুন্দরবনের সুন্দরী ও পশুরগাছ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ওই নৌকাটি গোলপাতা দিয়ে ঢাকা ছিল। পরে গোলপাতা সরিয়ে পাঁচটি সুন্দরী ও ১৭টি পশুরগাছের গুঁড়ি পাওয়া যায়।