গাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও রোখছানা বেগমের নির্দেশে পালশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কবিরুল ইসলাম চুরি হওয়া আটটি মেহগনিগাছ জব্দ করেছেন। কবিরুল ইসলাম বলেন, উপজেলার রানীগঞ্জ-ডুগডুগী সড়কের দুধারে লাগানো শত শত গাছ রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছিল। গত শনিবার রাতে ইউএনও রোখছানা বেগম চুরি হওয়া আটটি গাছ ইচলা বিলপাড়া গ্রামের মহিবুল্লার ছেলে ইসমাইল হোসেনের বাড়িতে রয়েছে বলে সংবাদ দেন। পরে ইউএনওর নির্দেশ পেয়ে তিনি ইসমাইলের বাড়ি থেকে গাছগুলো জব্দ করেন।