গাছচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কেটে রাস্তার ওপরে ফেলার সময় যশোরের মনিরামপুর উপজেলার গাংড়া এলাকায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরিয়া-মনিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামের আবদুল হামিদ (৫৫) ও মনিরামপুর উপজেলার নওলি গ্রামের কুমারেশ বিশ্বাস (৬০)। তাঁরা দুজন একটি মোটরসাইকেলে করে ঠাকুরিয়া এলাকা থেকে মনিরামপুর সদরে যাচ্ছিলেন। পথে গাংড়া মোড়ে পৌঁছালে হঠাৎ একটি গাছ রাস্তার ওপরে আড়াআড়িভাবে পড়ে। ওই গাছের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান। মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, নিহত ব্যক্তিদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোর অফিস