গাছে বেঁধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে মাহফুজা খাতুন (১৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এক মাস আগে হরিঢালী গ্রামের ময়নুদ্দীনের সঙ্গে ডুমুরিয়া উপজেলার জামিলা গ্রামের ছহিল উদ্দীনের মেয়ে মাহফুজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ময়নুদ্দীন যৌতুকের জন্য মাহফুজাকে নির্যাতন করতে থাকেন। গত শনিবার রাত ১২টার দিকে ময়নুদ্দীন মাহফুজাকে হাত-পা ও মুখমণ্ডল বেঁধে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যান। এ সময় তার পরনের কাপড় খুলে গামছা দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালান। মাহফুজার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার ও ময়নুদ্দীনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।