গাছের ডালে ঝুলন্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ময়না মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ছয়সিড়ি গ্রামের ময়না মিয়া বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রামের পূর্বে ধলাই নদের তীরবর্তী জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামবাসী তাঁর মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) সনক কুমার রায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এসআই সনক কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।