গাজীপুর সিটির হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাকা আত্মসাতের মামলায় গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান ও গোলাম কিবরিয়া করপোরেশনের ত্রাণ তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুজনকে আসামি করে জয়দেবপুর থানায় গত ১৩ জুন মামলা করা হয়। গতকাল কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, কিবরিয়াকে দুপুরে গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।