গাজীপুরে এক কিশোরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নলজানি এলাকায় জনি আহম্মেদ নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে।

জনি আহম্মেদ গাজীপুরের বাড়িয়ালী এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নলজানি এলাকায় শালবাগানের পাশে মরার পুকুরপাড়ে জনিকে মৃত পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে লাশ উদ্ধার করে। নিহত কিশোরের ঘাড়, মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে পালিয়ে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন বলেন, জানা গেছে জনি বুধবার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার লাশ পাওয়া যায়।