গাজীপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারী টাঙ্গাইলের গোপালপুরের ঘোড়ামারা এলাকার মো. শরিফুল ইসলামের স্ত্রী মিথিলা ফারজানা (২৪)।

পুলিশ জানায়, গাজীপুরের সারদাগঞ্জ এলাকায় আবদুল হালিমের বাড়িতে পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন মিথিলা ফারজানা। গতকাল রোববার সন্ধ্যায় ভাড়া বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে ছিলেন তিনি। তাঁর মা ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে।

পরে আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিথিলা ফারজানা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কাশিমপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।