গাজীপুরে এসপির কাছে চাঁদা দাবি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে পুলিশ সুপারের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল সোমবার এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন গাজীপুরের কাপাসিয়া কোটবাজালিয়া গ্রামের আমজাদ হোসেন খান ও পশ্চিম জয়দেবপুর এলাকার মো. মিনহাজুল মাহমুদ (৩৫)।
ডিবির কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই দুই ব্যক্তি গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁর কাছে চাঁদা দাবি করেন।