গাজীপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়চালা গ্রাম থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রীর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
নিহত কলেজছাত্রী হচ্ছেন বড়চালা গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাজমা আক্তার (১৯)। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
নিহত নাজমার বাবা নাজিম উদ্দিন অভিযোগ করেন, তাঁর মেয়ের সঙ্গে দেড় মাস আগে প্রতিবেশী আতাবুদ্দিনের (৩০) বিয়ে হয়। আতাবুদ্দিন একজন রাজমিস্ত্রি। গত বুধবার নাজমা কলেজ থেকে উপবৃত্তির ২ হাজার ৫০০ টাকা তুলে নিয়ে বাসায় ফেরেন। এ সময় স্বামী নাজমার কাছে ওই টাকা চান। এ ছাড়া পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতের কোনো এক সময় নাজমাকে শ্বাসরোধে হত্যা করেন আতাবুদ্দিন। পরে তাঁর লাশ বাড়ির পাশের আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন আতাবুদ্দিন। পরে এলাকাবাসী গাছে লাশ ঝুলতে দেখে তা নামায় এবং এ ব্যাপারে থানায় খবর পাঠায়। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।