গাজীপুরে কারখানায় ফাটল, আতঙ্ক ছুটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে একটি পোশাক কারখানার মেঝের টাইলসের নিচ থেকে ফাঁপা শব্দ হলে ফাটল আতঙ্কে শ্রমিকেরা গতকাল সোমবার দুপুরে উৎপাদন বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। সিটি করপোরেশনের হাজীরপুকুর এলাকার রাতুল এ্যাপারেল ভবনে এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ দুই দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ছয়তলাবিশিষ্ট একটি ভবনে কারখানাটি অবস্থিত। এর তৃতীয় তলায় মেঝের কয়েকটি টাইলস আগলা হয়ে সেগুলোর নিচে শূন্য স্থান তৈরি হয়। টাইলসগুলোর নিচ থেকে ফাঁপা শব্দ হতে থাকলে শ্রমিকদের মধ্যে ভবনে ফাটল আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. হাসেনুজ্জামান বলেন, কর্তৃপক্ষ ভবনটি পরীক্ষার জন্য প্রকৌশলী ডেকেছে। তাঁদের প্রতিবেদন পেতে দুই দিন সময় লাগবে।