গাজীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ১৯ মার্চ এক গৃহবধূ (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ওই গৃহবধূ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ১৯ মার্চ রাত ১১টার দিকে আসামিরা গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তাঁর ভাড়া বাসায় ঢোকেন। তাঁরা ওই নারীর বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন ও কাগজপত্র দেখতে চান। কাগজপত্র সঙ্গে নেই জানালে আসামিরা তাঁকে টেনেহিঁচড়ে পাশের বাড়িতে নিয়ে আটকে রাখেন। স্বামী ফেরার পর ভাইসহ ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে আসামিরা তাঁদেরও বেঁধে রাখেন। পরে তাঁকে পাশের বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় মামলা করতে দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম বলেন, ঘটনাটি তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।