গাজীপুরে ডাকাতি, নারী ও শিশুসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের উত্তরপাড়া বসুবাড়িতে ডাকাতদের হামলায় গৃহকর্তা ও তাঁর স্ত্রী, দুই ছেলে ও ভাগনেসহ পাঁচজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গৃহকর্তা উত্তম দে (৫০), স্ত্রী নমিতা রানী (৩৬), ছেলে শুভ দে (১৮), শান্ত দে (১৩) ও ভাগনে সজীব (২০)।

ডাকাত-আক্রান্ত পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দরজা ভেঙে তাঁদের ঘরে প্রবেশ করে। তারা প্রথমে ঘরের আসবাবপত্র তছনছ করে আলমিরা ভাঙতে চাইলে পাশের কক্ষ থেকে তার দুই ছেলে মুঠোফোনে প্রতিবেশীদের এগিয়ে আসতে বলেন। দুর্বৃত্তরা চারআনা ওজনের দুটি কানের দুল ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পাশের দুই ছেলের ঘরের দরজা ভেঙে তাঁদেরও উপর্যুপরি কোপায়। প্রতিবেশীরা এ সময় এগিয়ে এলে দুর্বৃত্তরা সজীবকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।