গাজীপুরে তরুণীকে শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকার গজারি বনে এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
নিহত ওই তরুণীর নাম শাহীনুর আক্তার (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকার আবদুল ওহাব মিয়ার মেয়ে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শাহীনুর আক্তারের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে স্বামীর সঙ্গে শাহীনুরের ছাড়াছাড়ি হয়। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। গতকাল সকালে তিনি ছাগলকে ঘাস খাওয়াতে গজারি বনে নিয়ে যান। বিকেলেও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা ছয়টার দিকে এলাকার একটি গজারি বনে শাহীনুরের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।