গাজীপুরে তারের কারখানায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গত সোমবার দিবাগত রাতে সিটিজেন কেব্ল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে মুখোশ পরা একদল সশস্ত্র ডাকাত পিকআপ নিয়ে আসে। এরপর কারখানার উত্তর পাশের সীমানাপ্রাচীরের তারকাটার বেড়া কেটে ভেতরে ঢোকে। এ সময় কারখানার চার নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে হাত-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এ সময় ডাকাতেরা কারখানার দোতলায় থাকা ব্যবস্থাপক শামসুল আলমসহ তিন কর্মকর্তাকে একই কায়দায় কক্ষে আটকে রাখে। পরে ১২ টন তামা পিকআপে তুলে পালিয়ে যায়।
ওই কারখানার মালিক মোহাম্মদ আলী। তিনি অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনের বাবা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।