গাজীপুরে দুই কাউন্সিলরের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি রাস্তা নির্মাণ ও মামলা দায়েরের জেরে গত শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগদলীয় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ফাঁকা গুলিবর্ষণ ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে এক কাউন্সিলরসহ অন্তত ১৫ জন আহত হন।
হামলায় আহত গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানাউর রহমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
কাউন্সিলর সানাউর রহমান বলেন, মামলার জেরে শুক্রবার সন্ধ্যায় কামারজুড়ি এলাকায় পৌঁছালে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডলের উপস্থিতিতে মামুন মণ্ডলের সমর্থকেরা তাঁর মাইক্রোবাসের গতিরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। কাউন্সিলর মামুন মণ্ডল বলেন, ‘সানাউরের সমর্থকেরাই আমার লোকজনের ওপর হামলা করে।’