গাজীপুরে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে গত রোববার রাতে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির ভাই জয়দেবপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেন।  

এজাহারে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ওই নারী শ্রমিক গাজীপুর সিটি করপোরেশনের একটি ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ওই তরুণের সহযোগিতায় আরও তিনজন মেয়েটিকে জোরপূর্বক এক জায়গায় নিয়ে ধর্ষণ করেন। পরে স্বজন ও আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ঘটনাটি স্থানীয় চক্রবর্তী ফাঁড়ির পুলিশকে জানানো হয়। রোববার রাতে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে।

চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য তিন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।