গাজীপুরে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ধর্ষণের অভিযোগে করা মামলায় জেলা ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। পুলিশ গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখণ্ড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ছাত্রলীগের গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম একরামুল হক ওরফে রনি। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, একরামুল প্রায় এক বছর ধরে একটি মেয়েকে নিয়ে রূপনগর থানা এলাকায় বসবাস করে আসছিলেন। একপর্যায়ে মেয়েটি বিয়ের জন্য একরামুলকে চাপ দেন। কিন্তু একরামুল তাতে অস্বীকৃতি জানান। এরপর মেয়েটি ১৭ মে একরামুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।