গাজীপুরে পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় দুই পক্ষের ঝগড়ার সময় পিটুনিতে আহত একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শুকুর মিয়া (৪৫)। তিনি কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শুকুর মিয়া কয়েক বছর আগে স্ত্রী-সন্তানদের নিয়ে মাটিকাটা এলাকার রিপন শিকদারের বাড়ি ভাড়া নেন। কিছুদিন আগে শুকুর তাঁর বাসার পাশের খালি জায়গায় লাউয়ের চারা রোপণ করেন। গত শনিবার বিকেলে পাশের বাড়ির ভাড়াটিয়া দুলাল মিয়ার পরিবারের লোকজন লাউগাছের ওপর লাকড়ি রাখেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে দুলালের ছেলে উজ্জ্বল মিয়া ক্রিকেট ব্যাট দিয়ে শুকুরের মাথায় সজোরে আঘাত করেন।