গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের জেলা শহরসহ ৯টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১টি ককটেল, দুটি চাপাতি, ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক করা হয় ২০ জনকে।
দুপুরে জেলা পুলিশ লাইনসে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, রাজধানীর পাশে থাকায় গাজীপুরে জঙ্গি, সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। বেলা তিনটা থেকে জেলা পুলিশ একযোগে সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে অভিযান শুরু করে।