গাজীপুরে পোশাক শ্রমিক ১০ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভোগড়া এলাকার বাসিন্দা ও নাওজোর ডটকম সোয়েটার কারখানার শ্রমিক মেহেদী হাসান (৩০) ৭ ডিসেম্বর রাতে বেতনের টাকা তুলে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। ১০ দিন পার হলেও কোনো সন্ধান পাচ্ছেন না তাঁর স্বজনেরা।
পরিবার সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর বিকেলে মেহেদী হাসান কারখানায় যান। কারখানায় কাজ শেষে বেতনের টাকা তুলে রাত সাড়ে আটটার দিকে অফিস থেকে বের হয়ে নিখোঁজ হন মেহেদী। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। ১২ ডিসেম্বর জয়দেবপুর থানায় তাঁর স্ত্রী শিল্পী আক্তার একটি সাধারণ ডায়েরি করেন।
কয়েক মাস আগে মেহেদী হাসান গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভোগড়া এলাকায় স্থানীয় আকরাম হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া ওঠেন। সেখান থেকেই মেহেদী নাওজোরে অফিস করতেন।
শিল্পী আক্তার জানান, তাঁদের মধ্যে কোনো ব্যাপারে ঝগড়া ও কিংবা সম্পর্কের অবনতি হয়নি।
ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মোবারক হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।