গাজীপুরে বাদীকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেঘলাল মহল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলার ঘটনায় করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি দেওয়ার ঘটনায় গত শনিবার বিকেলে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২৭ জুলাই রাত সাড়ে ১১টায় মেঘলাল মহল্লারআরিফ হোসেনের বাড়িতে পার্শ্ববর্তী কালেরভিটা এলাকার ফারুক মৃধার নেতৃত্বে হামলা হয়। এ সময় পিটিয়ে আরিফসহ তিনজনকে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করে। সেখান থেকে আরিফের ছোট ভাইয়ের স্ত্রী শম্পা আক্তারকে গুরুতর অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়।
হামলার ওই ঘটনায় ১ আগস্ট আরিফ বাদী হয়ে ফারুক মৃধাসহ পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।