গাজীপুরে বাসে আগুন, দগ্ধ ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের অবরোধ-হরতাল চলাকালে আজ বুধবার রাতে গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের চার যাত্রী আগুনে দগ্ধ হয়েছেন।
দগ্ধ চারজন হলেন, সবুজ, রাকিব, আরিফ হোসেন ও নূরুন্নবী। তাঁদের সবাইকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নূরুন্নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহীন আলম জানান, রাত নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে গাজীপুর-ঢাকা সড়কে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।