গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর কাঁঠালতলা এলাকায় গতকাল বুধবার সেলিম মুন্সি নামে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সেলিম মুন্সির (৩২) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কাটিদিয়া এলাকায়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বিকাশের টাকা নিয়ে হেঁটে যাচ্ছিলেন সেলিম মুন্সি। কাশিমপুর কাঁঠালতলা এলাকায় দুটি মোটরসাইকেলে করে এসে চার দুর্বৃত্ত সেলিমকে থামায়। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে তারা। এ সময় সেলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা সাড়ে তিন লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।