গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ৭ গ্রাহককে জরিমানা
বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের তিনটি এলাকায় সাতজন গ্রাহককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পরিমাণ ১১ লাখ ৬৩ হাজার ৮৯৮ টাকা।
আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির নিন্ত্রণাধীন তিনটি এলাকায় অভিযান চালিয়ে গাজীপুরের ভোগড়া এলাকার জাফর উদ্দিনকে ১ লাখ ৫ হাজার ৮২৬, শরীফপুর এলাকার এস এম কুদ্দুসকে ২ লাখ ৪৪ হাজার ৫৫৮, আমেনা খাতুনকে ৩ লাখ ৬৩ হাজার ১০১, ইটাহাটা এলাকার বাবুল হোসেনকে ১ লাখ ১৭ হাজার ৫২৯, ইউনুছ আলীকে ৮২ হাজার ৪২০, সাবানা আক্তারকে ১ লাখ ৫২ হাজার ৬৩৮ ও আমজাদ আলীকে ১ লাখ ৫ হাজার ৮২৬ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদার ওই রায় দেন। এ সময়ে তাঁকে সহযোগিতা করেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) মো. খালেদুল ইসলাম ও থানা-পুলিশ।
সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদার জানান, সাতজনকে ১১ লাখ ৬৩ হাজার ৮৯৮ টাকা জরিমানা করা হয়েছে।