গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালত এই জরিমানা করেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম, টেকনিক্যাল) হারুন অর রশিদ বলেন, সিটি করপোরেশনের চান্দনা, ভোগড়া, বারবৈকা ও দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালান গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে চান্দনা এলাকার মো. ফজলুল হককে ১ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ভোগড়া এলাকার মো. আলিফ উদ্দিনকে ৩ লাখ ৩০ হাজার ১৪৩ টাকা, একই এলাকার ফজলুল হককে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, বারবৈকা এলাকার মো. শাহাব উদ্দিনকে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, মোজাম্মেল হককে ১ লাখ ১৮ হাজার ৮৮৬ টাকা ও দক্ষিণ সালনা এলাকার মো. আবুল হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা জরিমানা করা হয়।