গাজীপুরে বৃদ্ধকে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদৌলত খাঁ এলাকায় গত মঙ্গলবার রাতে বৃদ্ধ মো. বাশির উদ্দিনকে (৬৫) অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাশির উদ্দিনের পরিবার বলেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই অ্যাসিড নিক্ষেপ করা হয়। বার্ন ইউনিটে তাঁর ছেলে আনোয়ার হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মঙ্গলবার রাতে তাঁর বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাঁদের দুই স্বজন ঘুম থেকে উঠিয়ে নিয়ে তাঁর বাবার ওপর অ্যাসিড ছুড়ে মারেন। এ ব্যাপারে তাঁরা কাপাসিয়া থানায় মামলা করবেন।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, অ্যাসিডে বাশির উদ্দিনের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ক্ষত গভীর না হওয়ায় তাঁকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।