গাজীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হায়দরাবাদ এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে কেব্ল টেলিভিশন সংযোগ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনির হায়দরাবাদ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী স্থানীয় গোলাম মাওলার বাড়ির সামনে মনিরের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক একরামুল হক নিহত ব্যক্তির স্ত্রীর বরাত দিয়ে জানান, মনির মাদকাসক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই রাত করে তিনি বাড়ি ফিরতেন। কখনো কখনো ফিরতেন না।