গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া টেকপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে হত্যা করা হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে তাঁকে হত্যা করা হয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন। তাঁর মাথায় আঘাতের এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে। গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির চাচা আবদুর রহমান বলেন, মজিবুর রহমান ও তাঁর লোকজনের মারধরে রফিকুলের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।