গাজীপুরে মন্দিরে হামলা, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় কয়েকটি বাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো গাজীপুরের বনখরিয়া গ্রামের মিলন হোসেন (২৫), পোড়াবাড়ি এলাকার মো. আলাউদ্দিন (২০), ভাওরাইদ এলাকার রুবেল মিয়া (২০), কাপাসিয়ার নামিলা গ্রামের জলিল উদ্দিন (৪৫) ও শ্রীপুরের নারায়ণপুরের সোহাগ মিয়া (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আজিজুল হক ওই পাঁচজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
১৯ এপ্রিল রাতে ৩০-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে বিভিন্ন বাড়িতে ও ‘নগ্রাম শ্রীশ্রী সুধন্য কৃপাময়ী কালীমন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।