গাজীপুরে রিসোর্টে অভিযান, জামায়াত-শিবিরের ৪৫ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাই এলাকায় একটি রিসোর্টে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূবাইল এলাকায় স্বপ্নচূড়া নামে একটি রিসোর্টে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিলেন জামায়াত শিবিরের নেতা কর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখের নেতৃত্বে ওই রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের ৪৫ নেতা কর্মীকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।