গাজীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গত শুক্রবার বিকেলে সাত বছরের এক শিশুকে উকিল নানা ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উকিল নানা মো. শহিদুল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. শহিদুল্লাহ কালীগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রামের বাসিন্দা।
ওই শিশুর পরিবার ও পুলিশ জানায়, শহিদুল্লাহ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর উকিল মেয়ের বাড়িতে বেড়াতে যান। শহিদুল্লাহ বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর মেয়ে পাশের এক বাড়িতে গেছেন। ওই সুযোগে মেয়ের ওই শিশুকন্যাকে তিনি রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ এসে শহিদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ওই শিশুকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
থানার ওসি মুস্তাফিজুর জানান, গতকাল ওই শিশুর মা শহিদুল্লাহকে আসামি করে থানায় মামলা করেছেন।