গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দাখিনখান পূর্বপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মধ্যরাতে একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুলছাত্রীর নাম মায়া আক্তার (৮)। সে দাখিনখান এলাকার রাজমিস্ত্রি কামাল হোসেনের মেয়ে। মায়া পাশের হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও মায়ার পারিবারিক সূত্র জানায়, কামাল হোসেনের সঙ্গে তাঁর সৌদিপ্রবাসী ভাই কালাম মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে প্রায়ই দুজনের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হতো। স্কুলছাত্রী মায়ার মা ও ভাই স্থানীয় একটি কারখানায় কাজ করেন। রোববার সকালে তাঁরা কাজে গেলে মায়া বাড়িতে একা ছিল। ওই দিন বিকেলে মায়াকে তার চাচাতো ভাই মনা মিয়া (১৮) ডেকে নিয়ে যান। পরে একটি ঘরে নিয়ে ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ মনা মিয়াদের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় শিশুটির মা ও ভাই কর্মস্থল থেকে ফিরে মায়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ওই সেপটিক ট্যাংকে মায়ার লাশ পাওয়া যায়।