গাজীপুরে স্বামী খুন, স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গত রোববার রাতে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শাহিদা ওরফে নিপাকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া এলাকার বরকতকান্দা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহরাব হোসেন (২৮)।
পরিবার ও পুলিশ জানিয়েছে, বরকতকান্দা এলাকার সোহরাব সপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করেন। সেখানে থেকে একটি মোবাইল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন এবং স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিবিএ পড়তেন। রোববার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী নিপা স্বামীর বুকের বাঁ পাশে ছুরি মারেন। এতে গুরুতর আহত হন সোহরাব। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।