গাজীপুরে ১০টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতাল চলাকালে আজ সকালে গাজীপুরের তিন সড়ক এলাকায় গাড়িতে ভাঙচুর চালায় হরতাল-সমর্থকেরা। ছবি: প্রথম আলো
জামায়াতের ডাকা হরতাল চলাকালে আজ সকালে গাজীপুরের তিন সড়ক এলাকায় গাড়িতে ভাঙচুর চালায় হরতাল-সমর্থকেরা। ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে আজ সোমবার গাজীপুরে ১০টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা। আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে গাজীপুরের দিঘিরচালা, চান্দনা চৌরাস্তা ও তিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে দিঘিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হরতাল-সমর্থকেরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ৩টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। সেখানে তাঁরা চারটি গাড়ি ভাঙচুর করেন। প্রায় একই সময়ে জয়দেবপুর-ঢাকা সড়কের তিন সড়ক এলাকায় তিনটি গাড়িতে ভাঙচুর চালায় হরতাল-সমর্থকেরা। এ সময় এসব এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।