গাজীপুরের মেয়র মান্নান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে আটক করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে বারিধারার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, মেয়র মান্নানকে তাঁর (গাজীপুরের পুলিশ সুপারের) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।