গাজীপুরের সাবেক সাবরেজিস্ট্রার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার রাতে মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে খুদে বার্তায় জানিয়েছে দুদক। আজ বৃহস্পতির দুদকের উপপরিচালক মোরশেদ আলম বার্তাটি পাঠান।
মো. ইউসুফ আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে জমি নিবন্ধন ও জালিয়াতির মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।