গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি গ্যারেজ থেকে চোরাই প্রাইভেট কারসহ আন্তজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে আলীগঞ্জে র্যাব-১১-এর মেজর সুরুজ মিয়ার নেতৃত্বে র্যাবের একদল সদস্য তাঁদের গ্রেপ্তার করেন। তাঁরা হলেন ফতুল্লার আলীগঞ্জ এলাকার মামুন মিয়া ও মনির হোসেন। ১৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রাইভেট কারটি চুরি হয়।