গাড়িচালকের পরিকল্পনায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কর কমিশনার আবু তাহেরকে (৭৩) হত্যার অভিযোগে তাঁর গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন মো. নাসির (২৯) ও রাসেল তালুকদার (২২)। গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে নাসির আগে আবু তাহেরের গাড়ি চালাতেন। তিনি তাহেরের বাসায় ডাকাতির পর তাঁকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক বলে দাবি করেছে ডিবি। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। ১ মার্চ ভোররাতে আবু তাহেরের পূর্ব রামপুরার টিভি রোড আবাসিক এলাকার বাসার গ্রিল কেটে ঢোকে ডাকাতেরা। তাহের দম্পতিকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতি শেষে তারা আবু তাহেরকে হত্যা করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নয় মাস আবু তাহেরের গাড়ি চালানোর পর গত ২০ জানুয়ারি হরতাল-অবরোধে গাড়ি চালাতে পারবেন না বলে জানান নাসির। এ নিয়ে আবু তাহেরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির চাকরি ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান।